Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, July 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অশুভ শক্তির বিনাশে স্বর্গ থেকে মর্তলোকে আসছেন দেবিদুর্গা

banglarbhoreBy banglarbhoreOctober 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

আব্দুল ওয়াহাব মুকুল
শরতের কাশফুল আর নীল আকাশে শুভ্রতা জানান দিচ্ছে অশুভ শক্তির বিনাশে দুর্গতিনাশিনী দেবী দুর্গা স্বর্গ থেকে মর্তলোকে আসছেন। মনোমুগ্ধকর আলোকসজ্জা, উৎসবের রঙে ও বর্ণিল সাজে মন্ডপে মন্ডপে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাঁচ দিনব্যাপি পূজায় দেবী দুর্গার অধিবাস, আহবান ও বোধনের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে পুজার মূল কাজ।


চারিদিকে বাজবে ঢাকের ঢেং কুরকুর আওয়াজ। শাঁখ বাজিয়ে মেয়েরা দিবে উলুধ্বনি। পূজা মণ্ডপগুলোতে নামবে হাজারো মানুষের ঢল। সব ধর্ম বর্ণ মানুষের উপস্থিতিতে এ সময় মণ্ডপগুলো মিলন মেলায় পরিনত হবে। মন্দিরে মন্দিরে চলবে মায়ের ভক্ত সন্তানদের প্রার্থনা। মায়ের সন্তুষ্টি বিধানে সন্ধ্যায় নৃত্যগীত সহযোগে চলবে আরতি।

এই বছর দেবী দুর্গার আগমন দোলায়, যার ফল মড়ক এবং গমন ঘোটকে, যার ফল ছত্রভঙ্গ। ফলে এটি অশুভ ইঙ্গিত। ২০২৩ সালে দেবীর আগমন ও গমন দুটোই হয়েছিল ঘটকে। শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে তা অত্যন্ত অশুভ।

পূরান মতে, শান্তি, সংহতি, সম্প্রীতি প্রতিষ্ঠা ও দুষ্টের দমন আর সৃষ্টের পালনে বিশ্বব্যাপী মঙ্গল ধ্বনি নিয়ে হিন্দু সম্প্রদায়ের মা দুর্গা দেবী এই পৃথিবীতে আসেন। আসুরিক শক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য সনাতনী সম্প্রদায় যুগ যুগ ধরে মা দুর্গার আরাধনা করে আসছেন। ভক্তরা দেবীর পদতলে ভক্তি আর পুষ্পাঞ্জলি প্রদানের অমিয় মানসে আয়োজন করেন নানা অনুষ্ঠান। বুধবার মহালায়তে পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে দুর্গা উৎসব শুরু হবে। দেবের ষষ্টাদী কল্পারম্ভ। সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এ সময় ঢাকঢোল কাসার ঘন্টা আর শঙ্খ উলু ধ্বনিতে মুখর হয়ে উঠবে পুজা মন্ডপ গুলো।

১০ অক্টোবর মহা সপ্তমী পুজা, ১১ অক্টোবর মহা অষ্টমী। অষ্টমী পুজার বিশেষ আকর্ষণ কুমারী পুজা, ১২ অক্টোবর মহানবমী আর ১৩ অক্টোবর মহা দশমী পুজা। পরিশেষে পুজা সমাপন, বিসর্জন এবং শান্তি ও জল গ্রহণের মধ্যে দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপি দুর্গোৎসব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

December 1, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

December 1, 2025

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

December 1, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.