Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
  • সিরাতুন্নবী (সা.) উপলক্ষে চৌগাছায় আলোচনা
  • Cómo revisar las reglas generales fácilmente
  • Zo onderzoekt u digitale spelregels zorgvuldig
  • Πώς να κατανοήσετε τις πληροφορίες στην οθόνη
  • Zo overziet u digitale casinomenu’s zorgvuldig
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আওয়ামীপন্থী শিক্ষককে যবিপ্রবির প্রো-ভিসি নিয়োগ চেষ্টার প্রতিবাদ

banglarbhoreBy banglarbhoreFebruary 13, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এএফএম সাইফুল ইসলামকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিয়োগ চেষ্টার প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, ড. এএফএম সাইফুল ইসলাম পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত চাকরিচ্যুত সাবেক সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের স্বামী। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন “গণতান্ত্রিক শিক্ষক পরিষদের” নেতা ছিলেন। ২০১৮ সালের নির্বাচনের সময় সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে রাতের ভোটের মূল কারিগর ছিলেন ড. সাইফুলের স্ত্রী মোছাম্মৎ নাজমানারা খানুম আরা। আওয়ামী শাসনামলে ২০১২ সালে স্ত্রীর লবিংয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পান ড. সাইফুল। পাঁচ আগস্টের পর থেকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন জায়গায় পুনর্বাসনের চেষ্টা চলছে।
সেই একই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়েও আওয়ামী দোসর পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই, যবিপ্রবিতে কোন স্বৈরাচারের দোসরকে পুনর্বাসন করতে দেয়া হবে না। স্বৈরাচারের দোসরকে যবিপ্রবিতে নিয়ে আসলে আগামী রোববার থেকে ক্যাম্পাস অচল করে দেয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন হাবিবুর রহমার ইমরান, মেহেদী হাসান সাব্বির, ইসমাইল হোসেন, মাসুদ রানা, সুমন আলী, আব্দুল খালেক প্রমুখ।
এদিকে, ড. এ এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি নিয়োগ প্রক্রিয়ার চেষ্টার প্রতিবাদে বুধবার রাতেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ‘স্বৈরাচারের ঠিকানা যবিপ্রবিতে হবে না, ‘ড. সাইফুলের ঠিকানা যবিপ্রবিতে হবে না’, স্বৈরাচারের দোসরেরা হুশিয়ার সাবধান’ বলে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

নিয়োগ চেষ্টা প্রো-ভিসি যবিপ্রবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026

    যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

    September 13, 2026

    যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.