Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক
  • যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ
  • সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ
  • খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা
  • শ্রীপুরে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
  • মহেশপুরে বিএনপি কার্যালয়ে আগুন, বিস্ফোরণ
  • খুলনায় এক নারীর ব্যাগেই ৫টি অত্যাধুনিক অস্ত্র, বিপুল গুলি
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউণ্ডেশনের কমিটি ঘোষিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

আগামী সপ্তাহে সংরক্ষিত নারী আসনের তফসিল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি ডেস্ক
দ্বাদশ সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ভোট ফেব্রুয়ারিতে এবং রোজার আগে মার্চে উপজেলা পরিষদের ভোট করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সকল তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ‘আগামী সপ্তাহে কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়টি তোলা হবে। কমিশনের সম্মতি মিললে ফেব্রুয়ারিতে সংরক্ষিত আসনের ভোট হবে।’
তিনি আরো জানান, সংসদ থেকে আমরা সংসদ সদস্যদের ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা যেভাবে প্রকাশ করা হয়, সেভাবে সংসদে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রকাশ হওয়ার পর যদি কোন আপত্তি না থাকে, সেটাই ভোটার তালিকা হবে। পরবর্তীকালে কমিশনের অনুমোদনক্রমে তফসিল ঘোষণা হবে।
উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নে ইসির অতিরিক্ত সচিব জানান, নির্বাচন উপযোগী ৪৮৫ উপজেলার তালিকা তারা হাতে পেয়েছেন। সে অনুযায়ী নির্বাচন করার জন্য ইসি সচিবালয় প্রস্তুত আছে। কমিশন সিদ্ধান্ত দিলে উপজেলা পরিষদের তফসিল ঘোষণা হতে পারে। রোজা শুরুর আগেই উপজেলার ভোট হওয়ার সম্ভাবনা আছে।
তিনি আরো বলেন, ২০১৯ সালের মার্চের দিকে উপজেলা নির্বাচন শুরু হয়েছিল। আইনে মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন করতে হয়। সে হিসাবে সকল উপজেলাই নির্বাচনযোগ্য হয়েছে।
রোজার আগে এসএসসি পরীক্ষা রয়েছে, বিষয়টি নজরে আনলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘সব বিষয় বিবেচনায় নেয়া হবে। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন হওয়ার নজির কম রয়েছে।
কমিশন অনুমোদন দিলে প্রথম ধাপ রোজার আগে শুরু হয়ে বাকিগুলো রোজার পরে হতে পারে।’
তিনি আরো বলেন, ‘কত ধাপে উপজেলা নির্বাচন হবে সেটি কমিশন সিদ্ধান্ত দেবে। ধাপে ধাপে ভোট হওয়ার পূর্ব নজির যেহেতু রয়েছে, সেক্ষেত্রে ধাপে ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে।’
উল্লেখ্য, দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ ২০১৯ সালের ১০ মার্চ শুরু হয়েছিল উপজেলা পরিষদের নির্বাচন। পাঁচ ধাপের এই ভোট শেষ হয় জুন মাসে। আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক

মার্চ ৭, ২০২৬

যশোর-২ আসন : নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে এমপি ডা. ফরিদ

মার্চ ৭, ২০২৬

সাতক্ষীরা পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন ও মার্কেট নির্মাণ : জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.