Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৭, ২০২৬

যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ ও সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পৃথক দুটি অভিযানে দুর্ধর্ষ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প থেকে অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজ (২৫) ও চাঁচড়া মধ্যপাড়া এলাকা থেকে রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেলকে (৩৬) গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদকসহ অর্ধডজন মামলা রয়েছে।

আটক রুবেল শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার ইনসান মিয়ার ছেলে। রুবেলের বিরুদ্ধেও হত্যা, বিস্ফোরক ও মাদক ব্যবসার ৩০টি মামলা রয়েছে।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, ‘যশোরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রকিবুল ইসলাম রুবেল ওরফে বড় রুবেল ত্রিশটি মামলা মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চাঁচড়া মধ্যপাড়াতে একটি বাড়িতে অবস্থান করছে। আত্মগোপনে থেকে তিনি ওই বাড়ি থেকে মাদক বেঁচেকেনা করছিলেন।

পরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিনের নেতৃত্বে মাদক বিক্রির সময় হাতেনাতে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এবং সাত বোতল ভারতীয় ‘উইন কোরেক্স’ সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’কে গ্রেফতার করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী ফিরোজ একজন তালিকাভুক্ত ও চিহ্নিত সন্ত্রাসী।

তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।

গোল্ডেন ফিরোজ দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তিনি জানান, তাদের গ্রেফতারের পরে শনিবার বিকালে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.