Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৭, ২০২৬

খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা
Share
Facebook Twitter LinkedIn

খাজুরা সংবাদদাতা
যশোর জেলা জামায়াতের আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে খাজুরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার স্থানীয় জহুরপুর ইউনিয়নের যাদবপুর যুব সমাজের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধিত অতিথিকে গ্রামবাসী ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। জাগ্রত এই অভিনন্দন, ভালোবাসা ও ভালোলাগার সংমিশ্রণে এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে বিলিয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন এমপি গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জহুরপুর হলো বাঘারপাড়া উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম। এ ইউনিয়নকে অবহেলার গ্লানি থেকে বের করে আনা এবং টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য দ্রুত কাজ শুরু করা হবে।

এদিন বিকেল ৫টায় যাদবপুর ক্লাবঘর মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়ক কমিটির সদস্য এম. জিহাদ। বিশেষ অতিথি ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান ও যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান।

যুবনেতা খালিদ বিন সাইফুদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা এনসিপির সিনিয়র সংগঠক কামরুল ইসলাম নান্টু, যাদবপুর যুব জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, যাদবপুর বিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জহুরপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কাশেম, সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের, জামায়াত নেতা মাওলানা আসাদুজ্জামান, জেলা যুবশক্তির আহবায়ক ইমদাদ হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বন্দবিলা ইউনিয়ন জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন প্রধান অতিথি এমপি অধ্যাপক গোলাম রসুল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.