Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
  • যশোরে কিশোর গ্যাং-ছিনতাই দমনে বিশেষ টিম
  • আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ
  • সাতক্ষীরায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
  • কপোতাক্ষের স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ
  • বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ
  • ছয় মাস পর নিজ ঘরে ফিরল সুন্দরবনের সেই বাঘিনী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক স্বপ্ন পথিক আজাদুল কবির আরজুর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা আরজুর পৈত্রিক নিবাস সদরের এনায়েতপুরে পারিবারিক মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আলহমদ আলী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা এনায়েতপুর খানকায়ে ফুরফুরা শরীফের মুতাওয়াল্লী ও ইমামে সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আজাদুল কবীর আরজুর ছোট ভাই হারুন অর রশীদসহ স্থানীয় সামাজিক ব্যক্তিত্বরা মরহুমের জীবন থেকে আলোচনা করেন ও তাঁর জন্য দোয়া কামনা করেন।

এ সময় তারা বলেন, এই শান্ত গ্রামের বনেদী পীরবাড়িতে জন্মগ্রহণকারী আজাদুল কবীর আরজু ছিলেন দেশের অন্যতম গুণী ও মানবিক ব্যক্তিত্ব। তার সেবামূলক কর্মকাণ্ড যশোর শহরসহ দেশের বিস্তৃত অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতার পথ তৈরি করেছে। তিনি বিভিন্ন প্রান্তিক ও অবহেলিত শ্রেণির মানুষকে সমাজের মূল ধারায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছেন।

নারীদের জরায়ু ক্যানসারসহ জটিল রোগ থেকে রক্ষায় তিনি প্রায় এক লাখ নারীকে চিকিৎসাসেবা গ্রহণে সহায়তা করেছেন। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অধ্যাপক শরিফ হোসেন শিক্ষা বৃত্তি চালু করেন, যা তার মানবকল্যাণমূলক চিন্তার অনন্য দৃষ্টান্ত। শেষ পর্যন্ত তিনি চিকিৎসাশাস্ত্রের শিক্ষার্থীদের জন্য মরণোত্তর নিজ দেহ দান করে গেছেন যা আমাদের দেশ তথা সমাজে বিরল দৃস্টান্ত স্থাপন করেছে।

দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের পাশাপাশি পরিবারের সদস্যরা ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, পরিচালক মাইক্রোক্রেডিট আজিজুল ইসলাম, পরিচালক (কর্মসূচি) কাজী মাজেদ নেওয়াজ, উপপরিচালক আব্দুল জলিল, উপরিচালক টমাস বিশ্বাস, দৈনিক বাংলার ভোর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন এনায়েতপুর খানকাশরিফের গদিনসিন পীর মোরশেদ সিদ্দিকী।

আজাদুল কবির আরজু কামনায় দোয়া রুহের মাগফেরাত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় ৮০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

যশোরে কিশোর গ্যাং-ছিনতাই দমনে বিশেষ টিম

আ. লীগ থেকে জামায়াতে : তালার ইবাদুলের বিরুদ্ধে হয়রানি ও মামলার অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.