Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আজ থেকে খোলা যবিপ্রবি

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আজ রোববার থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও আবাসিক হলসমূহ খুলে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রোভস্টবৃন্দ ও প্রক্টরকে সর্বদা সচেষ্ট থাকার জন্য রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

শনিবার দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৩তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রিজেন্ট বোর্ডের সকল সদস্য ভার্চুয়ালি অংশ নেন।
এর আগে বেলা ১১ টাই যবিপ্রবির কোষাধ্যক্ষ, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, প্রক্টর এবং পরিচালকের (ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর) সমন্বয়ে বিদ্যমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী করণীয় নির্ধারণার্থে উপাচার্যের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশ পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

রিজেন্ট সভার শুরুতেই সর্বসম্মতিক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সকল শিক্ষার্থী শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা চিকিৎসাধীন আহতদের সুস্থতা কামনা করা হয়। এছাড়া নোবেল বিজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। একই সাথে চলমান পরিস্থিতিতে এ বিশ্ববিদ্যালয়ের বহিরাগত দুষ্কৃতিকারীদের হামলা প্রতিহত করে বিশ্ববিদ্যালয়কে সুরক্ষিত রাখার জন্য এ বিশ্ববিদ্যালয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীবৃন্দসহ সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
রিজেন্ট বোর্ডের সভায়, অনুষদীয় ডিনবৃন্দের সিদ্ধান্তক্রমে শ্রেণি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় শিক্ষার্থী ও সকল শিক্ষক কর্মচারীকে বিশ^বিদ্যালয় বিধি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার, যুগ্ম সচিব ড. মোর্শেদা আক্তার, যশোরের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহম্মদ, আইসিসিডিআর’বি-এর বায়োসেফটি অ্যান্ড বিএসএল-৩ ল্যাবরেটরির প্রধান ড. আসাদুলগনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কৌশিক সাহা, ইউজিসি অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট ডা. এম. এ. রশীদ, যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল হক খান, রিজেন্ট বোর্ডের সচিব ও রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.