Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
  • ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
  • যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
  • যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আধিপত্য বিস্তার : নড়াইলে দু’ পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ২৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
আধিপত্য বিস্তার : নড়াইলে দু’ পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের খলিল শেখ ও সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

নিহতরা হলেন- খলিল শেখ গ্রুপের প্রধান খলিল ও তার পুত্র তাহাজ্জুদ সেখ, ফেরদৌস হোসেন শেখ ও তার পুত্র মুন্না শেখ। খয়ের গ্রুপের ওসিবুর রহমান।

২৩ ফেব্রুয়ারি (সোমবার) ভোর সাড়ে ৫টায় ফজরের নামাজ পর সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিল শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় সংঘর্ষের মধ্যে খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নিহত হয়।

এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল রহমান ও তার পুত্র তাহাজ্জুদ হোসেন ও ফেরদৌস হোসেন শেখ মারা যান। অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মুন্না শেখকে যশোর সদর হাসপাতালে পাঠালে মুন্না শেখ সেখানে মারা যান।

এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও যৌথবাহিনি মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিলে। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা

এপ্রিল ২২, ২০২৬

যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.