Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি সংবর্ধনায় উচ্ছ্বসিত একঝাঁক মেধাবীমুখ

banglarbhoreBy banglarbhoreAugust 12, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ
আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি আমাদের কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা দিয়েছে। আমি আমার আম্মুকে সাথে নিয়ে এসেছি। এই উপহার পেয়ে আমি অনেক খুশি। আমার খুবই ভালো লাগছে। আমার এই কৃতিত্বের অংশিদার আমার পরিবার। তাদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষকদের সহযোগিতায় আমি এসএসসি পরীক্ষায় সফলতা অর্জন করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারি। চিত্রা মডেল কলেজ মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এ প্লাস পাওয়া মারিশা সুলতানা মিমি।

আরেক কৃতি শিক্ষার্থী ফতেমাতুজ জোহরা বলেন, আজ যে কত খুশি লাগছে বলে বোঝানো যাবে না। আমি অনেক খুশি। মনে হয়েছে আমার পরিশ্রমের সুফল পেয়েছি। এমন আয়োজন আরও করা হোক, যেন মেধাবী শিক্ষার্থীরা উৎসাহ পায়।
শুধু মিমি বা ফতেমা নয়, চিত্রা মডেল কলেজে আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এমন অনুভূতি ব্যক্ত করেছেন শক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে কলেজ প্রাঙ্গন কৃতি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। কেউ সংবর্ধনা নিতে মায়ের সাথে এসেছেন কেউ বা এসেছেন বাবার সাথে। আবার কেউ কেউ এসেছেন প্রিয় বন্ধুর হাত ধরে। অনুষ্ঠানে খাজুরা সীমাখালি এলাকার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৭৭ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্বরুপ ক্রেস্ট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আকতার।

প্রধান অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামছুল আরফিন। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম ও চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলম। প্রভাষক রুস্তম আলী ও স্বপন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ মাওলানা এখলাছ উদ্দিন, গাইদঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব কুমার মণ্ডল, খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ কুমার মণ্ডল, বন্দবিলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মণ্ডল, সেকেন্দারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, কেকেআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবীরুজ্জামান, সীমাখালী বাজার বণিক সমিতির সভাপতি খাজা মঈনুদ্দিন, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে আরশাদ আছিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও চিত্রা মডেল কলেজের সভাপতি শামীম আক্তার বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের পাশে সব সময় থাকি। অতীতেও এমন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের মেধাবী ছেলে মেয়েদের উৎসাহ দিতে। আমরা এই সংগঠনের পক্ষ থেকে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সহযোগিতা করে থাকি। আমরা চাই না অর্থ সংকটে কোনো মেধাবী ও সম্ভাবনাময়ী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে। আমরা সংগঠন থেকে শিক্ষাবৃত্তিও দিয়ে আসছি। শুধু বাঘারপাড়া নয় যশোরের কোথাও কোনো শিক্ষার্থী অর্থের অভাবে পড়াশুনা করতে না পারলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মধ্যাহৃভোজ অনুষ্ঠিত হয়।

ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন :

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.