Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২
  • সুন্দরবনে বনদস্যু নির্মূলে জেলেদের নৌবন্ধন
  • যশোরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোরে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আলোকিত মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম : এমপি রশীদুজ্জামান

banglarbhoreBy banglarbhoreApril 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ইব্রাহিম সানা, পাইকগাছা

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট সিটিজেন তৈরি করতে হবে। এজন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে সেই মানের হতে হবে। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলোকবর্তিকা, আলোকিত মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নিয়োগ বাণিজ্য আর কমিটি গঠন নিয়ে নোংরা রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করছে। তিনি ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বলেন অতীতের স্মৃতিতে মানুষ ফিরে যেতে চায়, এর মাঝে মানুষের আবেগ অনুভূতি কাজ করে। আমারও ইচ্ছে করে ছাত্র জীবনের সেই অগ্নিঝরা দিনগুলোতে ফিরে যেতে।

তিনি পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের বগুলার চক এ কে পি কে এম এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের দাবির বিষয়ে এমপি রশীদুজ্জামান বলেন প্রত্যন্ত এলাকার মানুষ গড়ার কাজ করছে বগুলার চক মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করা হবে, তবে তার আগে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ প্রতিপাাদ্যে ঐতিহ্যের ৬০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানের ১৯৬৫ থেকে ২০২৪ সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে ও প্রাক্তন শিক্ষার্থী হিরণ্য চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অভয়নগরের উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম কেরু, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, পাইকগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক সুজন কুমার ঢালী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রাক্তন শিক্ষার্থী এস এম বাবর আলী, জিএম মিজানুর রহমান, রাশেদুল হাসান, সাদ্দাম হোসেন মিলন, মাওলা বক্স, সাদ্দাম হোসেন, বাহারুল ইসলাম, জন ডাল্টন, হাবিবুর রহমান, অনিন্দ্য সুন্দর মন্ডল, স্মৃতি বিলকিস নাহার, সুমন হোসেন, আজমল হোসেন, মুশফিকুর রহমান স্বজল, নাজমুল ইসলাম, তরুণ মন্ডল, মতিউর রহমান, আবু লাইচ, আব্দুল্লাহ আল মামুন, ফয়সাল মাহমুদ, আবু সাঈদ জয় ও মুজাহিদ হোসেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার আগে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠান হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন

    November 9, 2026

    যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত

    November 9, 2026

    নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.