Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক
  • নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০
  • ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড
  • যশোরে দুর্বৃত্তদের হামলায় বিএনপি অফিস ভাঙচুর
  • চৌগাছায় নিষিদ্ধ আ.লীগের দুই নেতা আটক
  • ব্ল্যাকমেইলিং সিন্ডিকেটের দুই সদস্য আটক
  • যশোর জিলা স্কুলের ‘ফিউচার সায়েন্টিস্ট’ দলের ইন্দোনেশিয়ায় গোল্ড মেডেল অর্জন
  • আগুনে দগ্ধ রুবেলের মৃত্যুর পর থানায় মামলা রেকর্ড
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আশাশুনিতে খাল দখলের অপপ্রচার : স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২১, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
আশাশুনিতে খাল দখলের অপপ্রচার : স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

আশাশুনি সংবাদদাতা
আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্টের প্রতিবাদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুর ২ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আশাশুনি সদরের হাড়িয়ানদী জলমহাল, সলুয়ানদী জলমহাল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়। আমাদের জানামতে ১৪৩১ সনের বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবী সমবায় সমিতির নামে ১৪৩২, ১৪৩৩, ১৪৩৪ সনের জন্য অবৈধ ভাবে ও অনিয়মতান্ত্রিকভাবে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহিতারা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ৭০টির মত খন্ডে বিভক্ত করে সাবলিজ দিয়ে নেটপাটা দিয়ে আটকে পয়ঃনিস্কাশনে প্রতিবন্ধকতা ও জলাবদ্ধতা সৃষ্টি করছে।

এতে করে এলাকার ২/৩ হাজার বিঘা জমি, গ্রামের ঘরবাড়ি ও ফসল জলমগ্ন হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকিগ্রস্ত। এ অবস্থায় ইজারা বাতিল ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে ২ মাস আগে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন।

পরে গত ১৬ এপ্রিল স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ ক্ষিপ্ত হয়ে হাড়িয়ানদী জলমহাল, সলুয়ানদী জলমহাল ও হাঁসখালী খাল উন্মুক্ত করে এলাকার জলাবদ্ধতা নিরসন করে।

যে কাজের সাথে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি থেকে বহিস্কৃত কতিপয় ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করতে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা শ্রমিক দল সভাপতি নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, কৃষক দলের সাধারণ সম্পাদক আ. কাদের ও মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানকে জড়িয়ে অপপ্রচার করছে।

সেই সাথে জলাবদ্ধতার শিকার স্থানীয় জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যেমন সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।

এ ব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এসময় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও কথা বলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শা আ.লীগ নেতা আব্দুল মালেক আটক

জুন ৭, ২০২৬

নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

জুন ৭, ২০২৬

ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.