সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপকূলীয় আশাশুনি উপজেলার অসহায়-শারীরিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
আজ (শনিবার) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরার আশাশুনি সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের আয়োজনে ১২২ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ড.আবু ইউসুফ মোহাম্মদ আব্দল্লাহ তার নিজস্ব অর্থায়নে এ সব হুইল চেয়ার বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন সে বিষয়ে জনসচেতনা তৈরি করতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসিফ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএম বি রাশেদ সরোয়র শেলী, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক,এ্যাড আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কৃষি ও বনায়ন সমবায় সমিতি খরিয়াটি শাখার চেয়ারম্যান আওছাফুর রহমান, খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রমজান আলী মোড়ল প্রমুখ।
এছাড়া জেলা ও উপজেলার প্রশাসনিক, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- দামুড়হুদায় ভৈরব নদে ডুবে শিশুর মৃত্যু
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
- শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
- নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
- যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
- নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
- সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
- জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ

