Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আসামি ছেড়ে দেয়ার অভিযোগে থানা ঘেরাও করে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreFebruary 17, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে অভিযোগ করেছেন, বিগত সরকারের আমলে থানায় ধরে এনে শত শত বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানো হতো। দিনের পর দিন মিথ্যা মামলায় হাজতবাস করতে হয়েছে। অথচ আজ সুনির্দ্দিষ্ট অভিযোগে আসামি ধরে এনে থানা থেকে ছেড়ে দেয়া হচ্ছে।
রোববার সন্ধ্যায় থানা ঘেরাও করে থানা ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে থানার ওসির বিরুদ্ধে এসব অভিযোগ করেন নেতৃবৃন্দ। এসময় বক্তারা থানা থেকে আসামি ছেড়ে দেয়া বন্ধ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মণিরামপুর থানার গেটে অবস্থান নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যরা অভিযোগ করে বলেন, গত দুই দিনের ব্যবধানে ৭জনকে থানায় ধরে আনা হয়। কিন্তু রাতের অন্ধকারে রহস্যজনক কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। থানা ঘেরাওকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহরুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইউনুস আলী জুয়েল, সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কামরুজ্জামান, সদস্য সচিব মাসুদ গাজী প্রমুখ।
বিক্ষুব্ধদের অভিযোগ, গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা চত্ত্বর হতে গাঁজাসহ দুইজনকে আটক করে মণিরামপুর থানা পুলিশ। পরদিন রোববার সকালে তাদেরতে ছেড়ে দেয়া হয়। এছাড়াও আরও ৪জনকে সুনির্দিষ্ট অভিযোগে আটক করে ছেড়ে দেয়া হয় বলে বিক্ষুব্ধদের অভিযোগ।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ও থানা ফটকে বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজীকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

আসামি বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মণিরামপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.