Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Titaani – Ensiluokkainen Pelaamiskokemus ja Erinomaiset Bonukset
  • Krajowe Kasyna Internetowe – Pełny Przewodnik skierowany do Użytkowników Online
  • Moana Kasino: Täydellinen Pelikokemus Kotimaisille Käyttäjille
  • iBet Kasino – Ditt totale veiledning for underholdning pluss premier
  • Kurczak na Drodze: Ekspercki Przewodnik odnośnie Grze Hazardowej
  • Chicken Road: Dieses herausragende Crash-Game für die mutige Spieler
  • Chicken Road 2: Una Guida Completa al Gioco di Casino che Sta Catturando i Player
  • 7Signs Casino – Deres endelige guide til et ekslusivt spillparadis
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
লিড নিউজ

আ. লীগের দোসরদের রাখার অভিযোগ কমিটি পুনর্বিবেচনার দাবিতে মেহেরপুরে বিএনপির গণমিছিল

banglarbhoreBy banglarbhoreFebruary 2, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মেহেরপুর সংবাদদাতা
সদ্য ঘোষিত মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল করেছে সদর উপজেলা বিএনপি। রোববার দুপুর ১২টার দিকে মেহেরপুর কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি বের করা হয়। আওয়ামী লীগের দোসরদের রাখার অভিযোগ তুলে কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
সদর উপজেলা বিএনপির মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সহসংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হকসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের।
মিছিলের আগে কাঁথুলি বাসস্ট্যান্ড এলাকায় একটি পথসভা হয়। পথসভায় বক্তারা বলেন, ‘১৬ বছর যাঁরা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই-সংগ্রামে ছিলেন না, তাঁদের আজ বিএনপির আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব করা হয়েছে। দীর্ঘদিন মেহেরপুরে বিএনপি ঐক্যবদ্ধ ছিল। তাদের আহ্বায়ক কমিটি নেতা নির্বাচন করায় দলে বিভক্তি শুরু হয়েছে। এই আহ্বায়ক কমিটি টাকার বিনিময়ে আওয়ামী লীগের দোসরদের কমিটিতে নিয়ে আসছে। এ কমিটি আমরা মানি না, কমিটি হবে শহীদ শামসুজ্জোহা পার্কে নেতা-কর্মীদের সামনে, নেতা-কর্মীদের কথাই হবে শেষ কথা।’
জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুণ বলেন, মেহেরপুরের তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কারও মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। ঘরে বসে যে কমিটি করা হয়েছে, সেই কমিটি বিএনপি নেতা-কর্মীদের বিভক্তির মধ্যে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় বিএনপিকে অবশ্য দ্রুত আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনা করতে হবে। তা না হলে ভবিষ্যতে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে আসবে। এতে বিএনপি মাঠপর্যায়ে পিছিয়ে পড়বে।

পুনর্বিবেচনার দাবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে রাজনীতি করা হচ্ছে : যশোরে আইনমন্ত্রী

    September 13, 2026

    কৃষ্ণনগরে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির সভাপতি ছটুর কর্মী সমাবেশ

    September 13, 2026

    যশোরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.