Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নাসিরা আক্তার স্মরণে যশোরে দোয়া মাহফিল
  • যশোরে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, থানায় জিডি
  • অভয়নগরে চোর সন্দেহে নৌবাহিনীর সদস্য হত্যার অভিযোগ
  • আড়ংঘাটায় সন্ত্রাসী সুজন আটক
  • জীবননগরে সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যাপক অনিয়ম
  • মাগুরায় জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • যশোরে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ : উদ্ধার প্রায় ২০ লাখ টাকা
  • জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে তালা যুবদলের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে তালা উপজেলা যুবদলের আয়োজনে আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালা বাজারের জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিমু কসমেটিক্স সংলগ্ন তিন রাস্তা মোড়ে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে বিশ্বাস ওয়াজেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ।

তালা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম। উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, মীর মিল্টন, সৈয়দ আজম, নুর ইসলাম বিশ্বাস নুরু, সাংবাদিক জাহাঙ্গীর আলম,লিটন সরদার, মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ। এ সময় তালা উপজেলা যুবদল, জাসাস সহ বিএনপির শত শত নেতা কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সারাদেশ এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জেল খাটিয়েছে। তালা কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে বিভিন্ন মামলায় ৭০ বছরের সাজা দিয়েছিল, এটা আমরা ভুলে যাইনি। ৫ আগষ্ট এর পর স্বৈরাচারীর মাষ্টার মাইন্ড শেখ হাসিনা জনরসে পড়ে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন তিনি ভারত থেকে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং তার দোসর রা দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল করছে। আজকের পর যদি আওয়ামী লীগ, যুবলীগ সহ ফ্যাসিবাদীর প্রেতাত্মারা কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে আগামীতে জনগণের সহযোগিতায় শক্ত হাতে দমন করবে বিএনপি।

তালা যুবদল যুবদলের বিক্ষোভ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নাসিরা আক্তার স্মরণে যশোরে দোয়া মাহফিল

এপ্রিল ১০, ২০২৬

যশোরে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, থানায় জিডি

এপ্রিল ১০, ২০২৬

অভয়নগরে চোর সন্দেহে নৌবাহিনীর সদস্য হত্যার অভিযোগ

এপ্রিল ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.