Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে চোর সন্দেহে নৌবাহিনীর সদস্য হত্যার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১০, ২০২৬No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে চোর সন্দেহে নৌবাহিনীর সদস্য হত্যার অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে নৌবাহিনীর সাবেক সদস্য ফারুক হোসেনকে (৩৮) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার।

এ ঘটনায় গত বুধবার রাতে নিহত ফারুক হোসেনের ছোটভাই মারুফ হোসেন অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ফারুক হোসেন তার গুয়াখোলা গ্রামের ভাড়া বাসা থেকে নওয়াপাড়া বাজারের উদ্দেশ্যে বের হন। এদিন দুপুর ২ টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমার ভাইকে অজ্ঞাতস্থানে নিয়ে পিটিয়ে হত্যা করে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্ত্বর সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ফারুক হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আনসার উদ্দিন মোড়লের ছেলে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুয়াখোলা গ্রামে খোকন মোল্যা নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, ‘নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.