Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যাপক অনিয়ম

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১০, ২০২৬No Comments৬ Views
Facebook Twitter WhatsApp
জীবননগরে সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যাপক অনিয়ম
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগরে ২৫ কোটি টাকার সড়ক প্রশস্তকরণ প্রকল্পে অনিয়মের অভিযোগ এখন চরমে। গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশের পরও কাজ বন্ধ না হওয়ায় এবং কার্যকর কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বালুর বদলে মাটি আর পিচের বদলে পোড়া মবিল ব্যবহারের মতো গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। কর্তৃপক্ষের ‘তদন্তের আশ্বাস’ কেবল কাগজেই সীমাবদ্ধ রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের উথলী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক প্রশস্তকরণ শেষে কার্পেটিংয়ের কাজ চলছে দায়সারাভাবে। স্থানীয়দের অভিযোগ, এখানে পিচের বদলে অতিরিক্ত মবিল ও নিম্নমানের আলকাতরা ব্যবহার করা হচ্ছে। এছাড়া কার্পেটিংয়ের উচ্চতা কয়েক ইঞ্চি নিচু হওয়ায় আসন্ন বর্ষায় পানি জমে দ্রুত সড়ক ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শিয়ালমারি পশুহাট সংলগ্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের ইয়ার্ডে গিয়ে দেখা গেছে অনিয়মের আরও ভয়ংকর চিত্র। সেখানে পুরাতন কালভার্টের ভাঙা ইটের খোয়া এবং মাটি মিশ্রিত বালু স্তুপ করে রাখা হয়েছে।

অভিযোগ উঠেছে, এই পচা ইট ও মাটি মিশ্রিত বালু ভালো উপকরণের সঙ্গে মিশিয়ে রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে।

যশোরের ঠিকাদার মইনুদ্দিন বাঁশির সাইট ইঞ্জিনিয়ার আলামিন বরাবরের মতই দাবি করছেন, “সড়ক বিভাগের প্রকৌশলীরা সামনে থেকেই বালি ও খোয়া মিশ্রণ করাচ্ছেন, আমরা কোনো অনিয়ম করছি না।”
চুয়াডাঙ্গা সওজ’র উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান আবারও একই সাফাই গেয়েছেন। তার মতে, কুষ্টিয়া থেকে আনা এই ‘মাটি সদৃশ’ বস্তুগুলো আসলে বালু এবং এর ল্যাব টেস্টের প্রমাণপত্র তাদের কাছে আছে।

এর আগে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেছিলেন, “পরীক্ষা ছাড়া কোনো কাজ চলবে না, প্রয়োজনে মালামাল উঠিয়ে ফেলা হবে।” কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। তার এই বক্তব্যের পর একদিনও কাজ বন্ধ হয়নি, বরং নিম্নমানের সামগ্রি দিয়েই দ্রুত কাজ শেষ করার তোড়জোড় চলছে।

এলাকাবাসীর অভিযোগ, তদারকির দায়িত্বে থাকা সুপারভাইজার শাহীনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের ‘আর্থিক যোগসাজশ’ রয়েছে। ফলে কর্মকর্তারা জনসমক্ষে অনিয়মের প্রতিবাদ না করে বরং ল্যাব টেস্টের দোহাই দিয়ে নিম্নমানের কাজকে বৈধতা দিচ্ছেন।

জীবননগরের সচেতন মহল দ্রুত এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। জনগণের ট্যাক্সের ২৫ কোটি টাকা নয়ছয় করে তৈরি এই রাস্তা টেকসই না হলে, শেষ পর্যন্ত ভোগান্তি পোহাতে হবে এই জনপদের সাধারণ মানুষকেই।

সড়ক প্রশস্তকরণ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.