Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৭, ২০২৬

আ. লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে : প্রধানমন্ত্রী

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
আ. লীগের ভূত এখন অন্য দলের কাঁধে চেপেছে : প্রধানমন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভুত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে। তারা দেশের মানুষের কল্যাণ চায় না, বরং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শায় ঐতিহাসিক উলশী খাল (জিয়া খাল) পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের ভুত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। তারা দেশে যেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন যে, জুলাই অভ্যুত্থানের পর যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করা হয়েছে, সরকার তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি আরও যোগ করেন, “কোনো কোনো রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। যারা এই রায় ও জুলাই সনদকে ভিন্ন খাতে নিতে চায়, তারা মূলত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।”

তিনি সতর্ক করে বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সরকারের এই উন্নয়নমূলক কাজগুলো বাধাগ্রস্ত হতে পারে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শার্শার ২৬টি গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ‘খাল খনন বিপ্লব’-এর অংশ হিসেবে এই যদুনাথপুর খালটি খনন করেছিলেন, যা স্থানীয়ভাবে ‘জিয়া খাল’ নামে পরিচিত। প্রায় ৫০ বছর পর বাবার হাতে খনন করা সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি সরকার সারাদেশে খাল খননসহ নির্বাচনের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর।”

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশ গড়ার কাজে তরুণ ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে তিনি ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ৪ কিলোমিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কাজের সূচনা করেন। এ সময় সরকারের একাধিক মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.