Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের
  • ‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি
  • এক সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলেন দুই বোন ট্রাক চাপায় নিহত ১
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২, ২০২৫

ইছামতিতে বড়শিতে উঠলো ১৬ কেজির পাঙ্গাস

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
ইছামতিতে বড়শিতে উঠলো ১৬ কেজির পাঙ্গাস
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীতে বড়শির টানে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাস মাছ। মাছটি ধরেছেন শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)।

রোববার প্রতিদিনের মতো বড়শি হাতে নদীতে যান তারা। কিছুক্ষণ অপেক্ষার পর বিল্লালের হুইল বড়শিতে তীব্র টান পড়লে শুরু হয় রোমাঞ্চকর লড়াই মাছের সঙ্গে মানুষের। প্রায় ২০ মিনিট লড়াইয়ের পর পরাজিত মাছটিকে তীরে তোলা হয়।

নদীর পাড়ে তখন যেন ছোটখাটো উৎসবের আমেজ। স্থানীয়রা ছুটে আসেন বিশাল মাছটি দেখতে। কেউ বলেন ২০ কেজি, কেউ বলেন ১৮ কেজি। ওজন নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। শেষ পর্যন্ত ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে ওজন করে দেখা যায়, মাছটির ওজন ১৬ কেজি। পরে উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে মাছটি কেটে ভাগ করে নেন। তাতে এক মাছেই তাদের পকেটে আসে ৪ হাজার ৮০০ টাকা।

বড় মাছ ধরার আনন্দে উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন, আমরা প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতিতে যাই। কিন্তু এত বড় মাছ এই প্রথম পেয়েছি।

শার্শা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা বলেন, নদীতে এমন বড় পাঙ্গাস সাধারণত উজানের পানিতে ভারতের দিক থেকে ভেসে আসে। স্থানীয় খামার বা পুকুরে এত বড় মাছ সাধারণত চাষ হয় না।

ইছামতি নদীতে এ ধরনের বড় মাছ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, বহু বছর পর নদীতে এমন বড় মাছ দেখা গেল, যা এক সময়ের প্রাণবন্ত ইছামতির পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

ইছামতি নদীত পাঙ্গাস বড়শি যশোর শার্শা সীমান্তে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নানা আয়োজনে যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা এমপি ফরিদের

‘পান্তা খেয়ে ঢাকায় যাই, রাতে বাড়ি ফিরতে চাই’, স্লোগানে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.