Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইজিবাইক চালক জাহিদ খুনের ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreOctober 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে খুন হয়েছেন ইজিবাইক চালক জাহিদ হোসেন (৩৫)। এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই অহিদ শেখ। মামলায় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশাকে (৩০) একমাত্র আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, জাহিদ ও আশা দুইজনই ইজিবাইক চালক এবং পূর্বপরিচিত। ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল। গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিস্কার করছিলেন আশা। এ সময় সেখানে গিয়ে জাহিদ জিজ্ঞেস করেন, আর কত সময় লাগবে? এ নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় আশা পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশা নিজেই জাহিদকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে জাহিদকে মৃত অবস্থায় পান।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক অনুপ কুমার মণ্ডল বলেন, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে দফায় দফায় অভিযান চলছে। অভিযান অব্যাহত রয়েছে।

ইজিবাইক চালক খুন মামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.