Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
  • জীবননগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইজিবাইক চালক মফিজুর হত্যা মামলায় যশোরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৪Updated:মে ২৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার বিশ্বাসকে সাতক্ষীরা শহর থেকে আটক করেছে র‌্যাব-৬। আটক ইকতিয়ার বিশ্বাস (৪৩) যশোর শহরতলীর হামিদপুর গ্রামের মকছেদ আলী বিশ্বাসের ছেলে।

যশোর র‌্যাব-৬ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইজিবাইক চালক হত্যা মফিজুর রহমান হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ইকতিয়ার গোপনে সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সংবাদ র‌্যাব-৬, যশোর ক্যাম্পে কাছে পৌঁছালে যশোর র‌্যাব ক্যাম্পের একটি দল সেখানে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে শহরের সদর হাসপাতাল এলাকা থেকে ইকতিয়ার বিশ্বাসকে আটক করে।

যশোর র‌্যাব- ৬ ক্যাম্পের সূত্র থেকে আরও বলা হয়েছে, ২০১১ সালের ২২ জুন রাতে যশোর শহরতলীর হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান তার হেলপার নয়নকে নিয়ে মনিহার মোড় থেকে বাড়ির পথে ফিরছিলেন। পথিমধ্যে হেলপার নয়নকে ইজিবাইক দিয়ে বাড়িতে চলে যেতে বলে এবং তিনি ময়লাখানার সামনে নেমে যায়। নয়নকে ভিকটিম মফিজুর সেসময় জানায়, ইকতিয়ারের নিকট সে ভাড়ার টাকা পাবে এবং সেই টাকা নেওয়ার জন্য ইকতিয়ার মোবাইল ফোনের মাধ্যমে তাকে ময়লাখানার সামনে ডেকেছে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায় না। ২৪ জুন সকালে হামিদপুর ময়লাখানার পাশের একটি পুকুর থেকে মফিজুর রহমানের লাশ উদ্ধার করা হয়। পরবর্তীতে এ ঘটনায় নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরপরই আইনশৃংখলা বাহিনী হত্যার ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি ইকতিয়ার ও অপর একজন আসামিকে আটক করে। আসামিরা আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে উঠে আসে তাদের আরো তিন সহযোগীদের নাম। মুলত পাওনা টাকাকে কেন্দ্র করে শ্বাসরোধ করে হত্যা করা হয় মফিজুরকে। পরে তার লাশ ফেলে দেয়া হয় হামিদপুর ময়লাখানার পেছনের একটি পুকুরে।

বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে এই হত্যায় আসামীদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় চলতি মাসে গত ২০ মে ৫ আসামিকেই মৃত্যুদন্ডের সাজা প্রদান করেন। এ সময় তিনজন আসামী আদালতে হাজির থাকলেও ইকতিয়ার ও অপর একজন আসামি পলাতক থাকে। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদান পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে, র‌্যাব-৬, যশোর মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আটকের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেন। আটক আসামি ইখতিয়ারের বিরুদ্ধে ১ টি ডাকাতি মামলা ও ১ টি অন্যান্য ধারায় মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামী ইকতিয়ারকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

 

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.