Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইয়াকুব আলী মিথ্যা প্রচারণা চালাচ্ছেন : স্বপন ভট্টাচার্য্য

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ২১, ২০২৩Updated:ডিসেম্বর ২১, ২০২৩No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বিবি প্রতিবেদক
যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। গতকাল দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বর্তমান এমপি ও এলজিআরডি প্রতিমন্ত্রী নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। আমি সরকারি সকল সুযোগ সুবিধা না নিয়েই ভোট করছি। নির্বাচনের সকল নীতিমালা মেনেই কাজ করে চলেছি। এটি আমার চতুর্থ নির্বাচন। কোন অনিয়ম কিংবা প্রভাবিত করার মত কোন কাজ করার প্রশ্নই আসে না। তিনি বলেন, প্রশাসন আমাদেরকেও কিন্তু জরিমানা করেছেন। এমনকি বিজয় দিবসের র‌্যালিতেও আমাদের জরিমানা করা হয়েছে। প্রশাসন এত দুর্বল নয়, যে আমার মত করে কাজ করবে। নির্বাচন কমিশন খুবই কঠোর। নিরক্ষেপভাবে নির্বাচন কমিশন কাজ করছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকরা। তিনি ও তার কর্মীরা এ আসনের নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও মারপিটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে তার ওপর দায় চাপানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ইয়াকুব আলী নৌকা মণিরামপুর যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.