বিবি প্রতিবেদক
যশোর-৫ মণিরামপুর আসনে স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। গতকাল দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বর্তমান এমপি ও এলজিআরডি প্রতিমন্ত্রী নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। আমি সরকারি সকল সুযোগ সুবিধা না নিয়েই ভোট করছি। নির্বাচনের সকল নীতিমালা মেনেই কাজ করে চলেছি। এটি আমার চতুর্থ নির্বাচন। কোন অনিয়ম কিংবা প্রভাবিত করার মত কোন কাজ করার প্রশ্নই আসে না। তিনি বলেন, প্রশাসন আমাদেরকেও কিন্তু জরিমানা করেছেন। এমনকি বিজয় দিবসের র্যালিতেও আমাদের জরিমানা করা হয়েছে। প্রশাসন এত দুর্বল নয়, যে আমার মত করে কাজ করবে। নির্বাচন কমিশন খুবই কঠোর। নিরক্ষেপভাবে নির্বাচন কমিশন কাজ করছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী ও তার সমর্থকরা। তিনি ও তার কর্মীরা এ আসনের নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় হামলা ও মারপিটের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে তার ওপর দায় চাপানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শিরোনাম:
- শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
- কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
- অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
- ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
- জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
- ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
- কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ!
- যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক