মণিরামপুর প্রতিনিধি
যশোর-৫ (মণিরামপুর) আসনে দিন-রাত গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল সকালে মণিরামপুর বাজারে ঈগল প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি। এরপর বিকেলে কুলটিয়া ও নেহালপুর বাজারে পথসভায় এস এম ইয়াকুব আলী বলেন, ‘আপনারা স্বাধীন ভাবে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করা আপনার গনতান্ত্রিক অধিকার। অবশ্যই আপনার বিবেক দিয়ে এই কথাটি অনুভব করবেন এবং আমার মার্কা ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা সন্দীপ ঘোষ, নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক জামাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল রবি, যুবলীগ নেতা সবুজ ঘোষ, শাহ জালাল, কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আদিত্য মন্ডল, প্রভাত চ্যাটার্জী, লিটন দাস, বিশ্ব, মহিলা নেত্রী বীনা মন্ডল, বাসন্তী মন্ডল, ছাত্রলীগ নেতা বোরহান হোসেন প্রমুখ।
শিরোনাম:
- মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
- যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
- বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
- আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
- যশোরে ছাত্রদলের কর্মী সভা
- প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
- ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ