Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
  • যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৫, ২০২৪

উচ্ছে চাষে ২৫ হাজার খরচে ২ লাখ টাকা লাভের আশা মতিয়ারের

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
মো. মতিয়ার রহমান ২৭ শতক জমিতে উচ্ছে চাষ করেছেন। ক্ষেতে ফলন ভালো দেখা দিয়েছে। উচ্ছে চাষাবাদে তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। মতিয়ার রহমান আশা করছেন অন্তত ২ লাখ টাকা লাভ করতে পারবেন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মঠবাড়িয়াপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান। তিনি এলাকায় গুণী কৃষক হিসেবে পরিচিত। শুক্রবার মঠবাড়িয়া মাঠে গিয়ে দেখা গেছে, মতিয়ার রহমানের উচ্ছেক্ষেতের মাচায় ফলন দেখা দিয়েছে তারার মতো। উচ্ছে মূলত গ্রীস্মকালীন আবাদ হলেও তার ক্ষেতে যে পরিমাণ ফলন, তাতে মূল মৌসুমের চেয়ে বেশি হবে বলে ধারণা করছেন কৃষি কর্মকর্তারা।
কৃষক মতিয়ার রহমান বলেন, গত ৬ জুলাই ২৭ শতক জমিতে দুর্বার জাতের উচ্ছের চারা লাগাই। এসব চারা রোপণ, মাচা বানানো, পরিচর্যাসহ মোট খরচ হয়েছে ২৫ হাজার টাকা। জমিতে আগেই মালচিং পদ্ধতি (বিষমুক্ত সবজি চাষ) ছিল, তাই মালচিংয়ে বাড়তি খরচ লাগেনি। মতিয়ার রহমান বলেন, গাছের বয়স ৩৬ দিন হলে উচ্ছে ওঠানো শুরু করি। প্রতি চার-পাঁচ দিন অন্তর ফলন ওঠানো হয়। পাঁচ-সাত মণ করে উচ্ছে ওঠে। কেজিতে ৫৫-৬০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে উচ্ছে তুলছি, যা ৯ হাজার টাকা দরে বিক্রি করেছি। খেতে যে পরিমাণ ফুল ও ফল হয়েছে, তাতে অন্তত আড়াই লাখ টাকার উচ্ছে বিক্রির সম্ভাবনা রয়েছে। আগামী চার মাস গাছে উচ্ছে ধরবে। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাহফুজুল আলম বলেন, ‘এটা গ্রীস্মকালীন উচ্ছে। কৃষক মতিয়ার রহমান মালচিংসহ আধুনিক পদ্ধতিতে চাষ করে লাভবান হচ্ছেন। তিনি একজন গুণী কৃষক।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 

যশোর সরকারি মহিলা কলেজ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.