Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২১, ২০২৪

উপজেলা নির্বাচন : তালায় চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা

তালা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন দাখিল করেন।
সূত্র জানায়, এদিনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) সকালে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজও সম্পন্ন করেছেন।

তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সাবেক জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিত সাধু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, এমএ মালেক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, সাংবাদিক আব্দুল জব্বার, কাজী ইমরান হোসেন লিয়াকাত, নাজমুল হুদা পলাশ, শাহ আলম টিটো, বাবলুর রশিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল মনোনয়পত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.