Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ অক্টোবর ৪, ২০২৪

উলিপুরে আ. লীগের ২ নেতা গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। ৩ অক্টোবর ( বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাতে কুড়িগ্রাম সদর থানা ও উলিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা ও তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রাজা।

গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় দায়েরকৃত মামলায় তাদেরকে আটকের কথা নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিতে হয়ে হামলা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন কম বেশি আহত হন।

সম্প্রতি এ ঘটনায়, জেলা যুবদলের আবু তাহের মেছবা বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ

বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.