Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২
  • দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়
  • নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ
  • যশোরে শিশু ধর্ষণের অভিযোগ
  • চাঁচড়া চেকপোস্টে বালিবাহী ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতার মা নিহত
  • যশোরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরের দর্জিপাড়ায় নতুন অর্ডার নেয়া বন্ধ
  • পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ইফতার অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

একটি ট্রেনেই যশোর-খুলনাবাসীকে সন্তুষ্ট করার চেষ্টা

পদ্মাসেতু রেলসংযোগ
banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
অবশেষে সেই একটি ট্রেন দিয়েই যশোর ও খুলনাবাসীকে সন্তুষ্ট করতে যাচ্ছে রেল মন্ত্রণালয়। আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার খুলনা ও যশোর থেকে নড়াইল হয়ে পদ্মাসেতু দিয়ে ঢাকায় এই ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এই পত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা থেকে (খুলনা-ঢাকা-খুলনা) এবং রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোল থেকে যাতায়াত করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পদ্মা সেতু নিয়ে দীর্ঘদিন ধরেই স্বপ্ন দেখে আসছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার পর গত ২৪ নভেম্বর পদ্মা সেতু দিয়ে নড়াইল হয়ে ট্রায়াল ট্রেন খুলনায় পৌঁছায়। ফলে যশোর ও খুলনা রুটে নড়াইল-পদ্মাসেতু হয়ে ঢাকায় রেল যোগাযোগ শুরু হওয়া ছিল সময়ের অপেক্ষা মাত্রা। নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হলে রেলপথে যশোর থেকে ঢাকার দূরত্ব কমবে ১৯৩ কিলোমিটার। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ব্রডগেজ রেললাইন দিয়ে ছুটবে ট্রেন। কিন্তু সঙ্কট দেখা দেয় রেল কোচ নিয়ে। বগি সঙ্কটের কারণে এই রুটে নতুন ট্রেন চালু করতে বিলম্ব হচ্ছিল। অবশেষে একটি ট্রেন দিয়েই আপাতত এই রুট চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়।
বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত পত্র অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর থেকে খুলনা ও যশোর রুটে নড়াইল-পদ্মাসেতু হয়ে রেল চলাচল শুরু হবে। ট্রেন সিডিউল অনুযায়ী, সকাল ৬টায় খুলনা থেকে জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। সকাল পৌনে ১০টায় ঢাকায় পৌঁছাবে। সকাল পৌনে ১১টায় ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেস নামে বেনাপোলের উদ্দেশে যাত্রা করবে। যশোর জংশন হয়ে দুপুর আড়াইটায় বেনাপোলে পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস বিকেল সাড়ে ৩টায় বেনাপোল থেকে যাত্রা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এরপর ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নাম নিয়ে ঢাকা থেকে রাত ৮টায় যাত্রা করে রাত ১১টা ৪০ মিনিটে খুলনায় পৌঁছাবে। রূপসী বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি করবে (আপ ও ডাউন) যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশনে এবং  জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশনে। ট্রেন বন্ধ থাকবে সোমবার। ট্রেনে আসন সংখ্যা ৭৬৮টি। সিডিউল অনুযায়ী, ঢাকা থেকে বেনাপোলে পৌঁছানোর সময় নির্ধারণ করা হয়েছে পৌনে ৪ ঘণ্টা।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, যশোর থেকে বর্তমানে তিনটি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করছে। এর মধ্যে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস যশোর থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া-রাজবাড়ি-ভাঙ্গা হয়ে ঢাকায় যাতায়াত করছে। আর খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ঈশ্বরদী হয়ে যমুনা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত করছে। এই ট্রেনগুলোর রুট পরিবর্তনের (যশোর-নড়াইল-ভাঙ্গা হয়ে ঢাকা) খবরে ইতোমধ্যে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়িতে রেল অবরোধ করে বিক্ষোভ হয়েছে। এ কারণে এই তিনটি ট্রেনের পুরানো রুট পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে এসেছে রেল বিভাগ। ফলে আপাতত ওই ট্রেনগুলোর বর্তমান রুটেই চলাচল করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, বেনাপোল থেকে ঢাকায় যাতায়াতের জন্য রূপসী বাংলা এক্সপ্রেস নামে নতুন একটি ট্রেন চলাচলের সিডিউল পাওয়া গেছে। সিডিউল অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বর থেকে ট্রেনটি চলাচল করার কথা। একই দিনে খুলনা থেকে এই ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে খুলনা-ঢাকায় চলাচল করবে। যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে একটি নতুন ট্রেন চলাচলের সিডিউলের খবর পেয়েছেন।
এদিকে, রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে গতকাল ১৮ ডিসেম্বর যেপরিপত্র জারি করা হয়েছে তা যশোরবাসীকে প্রচন্ডভাবে হতাশ করেছে। ফলে বৃহস্পতিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বৃহত্তর যশোর রেল
যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির এক সভায় উপরোক্ত বক্তব্য রাখেন বক্তারা। সংগঠনের আহ্বায়ক জনাব কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. রুহুল আমিন, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ভিটু অ্যাড. আমিনুর রহমান হিরু, হারুন অর রশিদ, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, হাবিবুর রহমান মিলন, শামিমুল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে, ‘চেয়েছিলাম হরিণের চোখ, পেলাম কুকুরের লেজ।’ আমরা আবারো দাবি করছি দ্রুততম সময়ের মধ্যে সংগ্রাম কমিটির ৬ দফা দাবি মেনে নেয়া হোক। সভায় আগামী ২২ ডিসেম্বও বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক: কারাদণ্ড ২

মার্চ ৩, ২০২৬

দাম বাড়ার আশঙ্কায় যশোরের পেট্রোল পাম্পে ভিড়

মার্চ ৩, ২০২৬

নজরকাড়া স্থাপত্যশৈলীতে যশোরের জঙ্গলবাঁধাল জামে মসজিদ

মার্চ ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.