Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৫

জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
জামায়াতের উদ্যোগে যশোরে এতিমদের মাঝে খাবার বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী থানা শাখার উদ্যোগে যশোরে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নতুন খয়েরতলা এলাকার মোহাম্মদ রাসুলুল্লাহ (সঃ) ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।

২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানবিক কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। তিনি বলেন, “২৪ জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় ছাত্রদের অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকার কথা। আজকের প্রজন্মকেও সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিস সেক্রেটারি গাউসুল আজম। তিনি বলেন, “দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়ানো ইসলামের নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কাজ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রেজওয়ান হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওয়ার্ডের সেক্রেটারি জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, আনোয়ার সাদাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন

বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.