Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমা রহমান

banglarbhoreBy banglarbhoreOctober 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আজকে একটি রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে।

বুধবার যশোরে অনুষ্ঠিত বিভিন্ন অংশিজন সমন্বয়ে “সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে শহরের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।

আলোচনা সভায় বেগম সেলিমা রহমান আরও বলেন, বিএনপি নারী বান্ধব রাজনৈতিক দল। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের নারী সমাজের অধিকারের জন্য কাজ করে আসছে। যে কারণে দেশের নারী সমাজ বিএনপির প্রতি আস্থাশীল। বিগত সময়ে যখন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে দেশের নারী সমাজ তার প্রতিদান দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নারী সমাজের জন্য কি করেছেন, সেটি সকলের জানা আছে। তাদের যোগ্য উত্তরসূরী তারেক রহমানও দেশের নারী সমাজের উন্নয়ন এবং অগ্রযাত্রায় কাজ করতে চান। যেটি তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তুলে ধরেছেন। সেটি প্রান্তিক পর্যায়ে নারী সমাজের মাঝে তুলে ধরতে হবে।

তিনি বলেন, দেশে বসবাসকারী সকল সম্প্রদায়ের নারী পুরুষের একটি পরিচয় আমরা বাংলাদেশী। এই দেশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের নারী সমাজ প্রতিনিয়ত সংগ্রাম করছে। পুরুষের সাথে নারী সমাজ লড়াই করেছিল বলে আজও বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে। আমরা নারীরা লড়াই করে আমাদের অধিকার টিকিয়ে রাখবো।

বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শাসনকালে দেশের অসংখ্য নারী তার স্বামী সন্তানকে হারিয়েছে। অজস্র নারীর স্বামী সন্তানকে দিনের পর দিন মামলা দিয়ে কারান্তরীণ করা হয়েছিল। পুরুষের পাশাপাশি দেশের নারী সমাজও সংগ্রামী। দেশের সংগ্রামী নারী সমাজ নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য ভূমিকা রাখবে। দেশের নারী সমাজের প্রতি তারেক রহমান সেই আস্থা রেখেছেন।

আলোচনা সভা পরিচালনা করেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাড. নিপুণ রায় চৌধুরী। আলোচনা সভায় যশোর, নড়াইল, ঝিনাইদহ এবং মাগুরা জেলার সাবেক এবং বর্তমান নারী জনপ্রতিনিধিরা অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.