Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২৬, ২০২৪

‘এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে’

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও কারফিউয়ে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন সাতক্ষীরার নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থায় ভ্যানচালক, ফল বিক্রেতা, মুচিসহ অন্য পেশার মানুষেরা দুশ্চিন্তায় পড়েন। তবে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ। পুরোদমে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সাতক্ষীরা সদরের নিউমার্কেট এলাকায় বাদাম নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুল আজিজ। কিছুক্ষণ আলাপের পর তিনি কোটা সংস্কার আন্দোলন ও কারফিউ ঘিরে চলমান পরিস্থিতিতে নিজের দুর্দশার কথা জানান। বলেন, ‘এক সপ্তাহ ধরে তেমন আয় নেই। বেকার বসে আছি। ঘরে চাল নেই। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে।’
সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে ফল বিক্রি করছেন রাবেয়া খাতুন। তিনি বলেন, কারফিউয়ের কারণে গেল কয়েকদিন দোকান খুলতে পারেননি তিনি। তাই ওষুধ আর খাবার কেনার টাকা জোগাড় না হওয়ায় চরম দুশ্চিন্তায় আছেন তিনি।
অন্যদিকে টানা কারফিউয়ে ভ্যানচালক রবিউল ইসলামও বিপাকে। কাজ না থাকায় স্ত্রী ও তিন সন্তানের মুখে খাবার তুলে দেয়ার টাকা জোগাড় করতে পারছেন না তিনি। রবিউল ইসলাম আর রাবেয়া খাতুনের মতো অসংখ্য দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ী কারফিউয়ের কারণে চরম কষ্টে আছেন।

ভ্যানে করে জামা কাপড় বিক্রি করছেন কাটিয়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম। তিনি বলেন, স্ত্রী ও এক সন্তান নিয়ে তার সংসার। এ অবস্থায় গত এক সপ্তাহ ধরে দোকান থেকে বাকিতে চাল, ডাল, আলু কিনে চলছে। সামান্য কিছু টাকা ধার করে গত রোববার কিছু ছোট মাছ কিনেছিলেন। এখনো তেমন বিক্রি নেই। বিপাকে আছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী ইমরুল হাসান বলেন, ব্যাংকের লোন নিয়ে ব্যবসাটি শুরু করেছিলাম। বর্তমান পরিস্থিতিতে বিপাকে পড়েছি। একদিকে ব্যাংকের লোনের চাপ অন্যদিকে সংসার। এই পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বিপক্ষে আছে। আমি নিজেও দুশ্চিন্তায় আছি। কারফিউ শিথিলের সময়সীমা বাড়ায় দোকানে কিছু লোকজন আছে।

এছাড়া শহরের বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষের সঙ্গে কথা হয়। তাদের সবাই নিম্ন আয়ের মানুষ। সবারই অভিন্ন ভাষ্য, দেশের চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বিশেষ করে ভ্যান ও ইজিবাইক চালক, কম্পিউটার দোকান, মুচি, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি বিপাকে আছেন। জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ার প্রভাব তাদের মধ্যেই বেশি পড়েছে। টাকার অভাবে অনেকে খেয়ে না খেয়ে কোনো রকমে আছেন।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল বলেন, দেশের চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষেরা সবচেয়ে সমস্যায় আছেন। যারা দিনমজুর, তারা দৈনিক আয়ের ওপরই নির্ভর করে সংসার চালান। এসব মানুষ কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছেন। তাদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদের এগিয়ে আসা উচিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.