Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
  • কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫
  • অবৈধভাবে ভারত যাওয়ার সময় মহেশপুর সীমান্তে আটক ৬ বাংলাদেশি
  • লোহাগাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু
  • রামপালে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
  • শ্যামনগরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
  • যশোর জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জেআরইউ’র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি আনার হত্যা : জহড়িতদের শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ওবাইদুল কাদের ও এবিএম মোজাম্মেলের সাথে মতবিনিময়
banglarbhoreBy banglarbhoreJuly 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সকল জনপ্রতিনিধিরা। কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ১২ টি ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা, পৌর, ইউনিয়ন সহ সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ওই মানববন্ধনে অংশ নেন। এদিন সকালে তারা ঝিনাইদহের কালীগঞ্জ থেকে রওয়ানা হয়ে দুপুরে ঢাকাতে পৌঁছে বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করে।

মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, এমপি আনার ছিলেন কালীগঞ্জ তথা ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিদের নয়নের মণি। সন্ত্রাসীরা তাকে হত্যা করে তার নির্বাচনী এলাকার ৪ লাখ মানুষকে এতিম করেছে। তার নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা শুনলে এলাকার মানুষ শিউরে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি এমপি আনার হত্যাকারী সকল অভিযুক্তদের ফাঁসি দিতে হবে। সরকারের সকল আইনপ্রয়োগকারী সংস্থা সকল খুনিকে আইনের আওতায় আনবেন।

কালীগঞ্জ থেকে ঢাকা পৌঁছে মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা সন্ধ্যা সাড়ে ৭ টায় ধানমন্ডি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির সাথে সাক্ষাত করেন। এ সময় নেতৃবৃন্দের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দ্দেশনা রয়েছে, এমপি আনার হত্যাকারীরা কেউই রেহাই পাবে না। তাদের বিচারের মাধ্যমে শাস্তি পেতেই হবে। এর আগে বিকেল ৫টায় নেতৃবৃন্দ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ও সংসদ সদস্য বি এম মোজাম্মেল হকের সাথে সাক্ষাত করেন নেতৃবৃন্দ। তিনিও নেতৃবৃন্দকে আনার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত হবে বলে আশ্বাস দেন।

মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, নিহত এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম ওদু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, আওয়ামী লীগ নেতা ডা. রাশেদ শমশের, ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার ১৩ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা, পৌর, ইউনিয়নসহ সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল

    September 15, 2026

    আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার

    September 15, 2026

    কেশবপুরে নিষিদ্ধ ঘোষিত আ. লীগের ৩ নেতাসহ আটক ৫

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.