Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

ঐতিহাসিক টেস্ট জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ শান্তর

banglarbhoreBy banglarbhoreAugust 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানে বাংলাদেশের গল্পটা সব সময় হতাশার। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে। জয় না পাওয়ার হতাশা নিয়ে।
এবার সেই গল্পটা বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে জানিয়েছিলেন, এবারের সফরে বিশেষ কিছু করবেন তারা। আজ ১০ উইকেটের জয়ে সেই কথা রেখেছেন তারা। পাকিস্তানকে তাদের মাটিতে প্রথমবারের মতো কোনো সংস্করণে হারালো বাংলাদেশ। এর আগে তিন সংস্করণ মিলে ২০ ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ। ২১তম ম্যাচে এসে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। এমন স্মরনীয় জয় উৎসর্গ করে দিয়েছেন শান্ত। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন সেই সব বীরদের শ্রদ্ধা জানিয়ে জয়টি তাদের উৎসর্গ করেছেন বাংলাদেশের অধিনায়ক। ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেছেন,‘ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে টেস্টে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন ইতিহাস গড়ার দিনটা আবার শান্তর জন্যও বিশেষ এক দিন। ১৯৯৮ সালের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। জয় পাওয়ায় ২৬তম জন্মদিনের আনন্দটা তাই দ্বিগুণ হয়েছে তার।

তিনি বলেছেন,‘আলহামদুলিল্লাহ জয় পাওয়ায় খুশি হয়েছি। এটি খুবই বিশেষ মুহূর্ত। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হলে সে বলেছিল কালকে (আজ) যদি জেত তাহলে দিনটা দুর্দান্ত হবে। আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবান। আমরা জয় পেয়েছি। আমাদের জন্য ঐতিহাসিক দিন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.