Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • চাঁদার রাজত্ব যশোরের ফুটপাত
  • বায়েজিদ-শাহজালালের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া কমিটি ঘোষণা
  • রণজিৎ বাওয়ালীর সহধর্মিণী কালী দাসী বাওয়ালী আর নেই
  • চৌগাছায় ডিবির অভিযানে ৭১ বোতল মাদকসহ আটক ২
  • ডুমুরিয়ায় পেট্রোলের আগুনে পুড়িয়ে গৃহবধূ হত্যা!
  • ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপি
  • কোটচাঁদপুরে তদন্তের নামে অর্থ বাণিজ্য এএসআই গোলাম মোরশেদের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মে ৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে সোমবার থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। আধ্যাত্মিক আবহ, ধর্মীয় আচার ও প্রকৃতির মহিমায় ভক্ত তীর্থযাত্রীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে আলোরকোলের এই কিংবদন্তি দ্বীপ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাদ্যযন্ত্র, পূজার সামগ্রী ও নৌযান নিয়ে তীর্থযাত্রীরা ইতোমধ্যেই রাস উৎসবস্থল দুবলার চরে পৌঁছেছেন।

রাসমেলা উপলক্ষে এবার শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশের অনুমতি দিয়েছে বনবিভাগ।
উৎসবস্থলে সাধারণ পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হলেও সুন্দরবনের অন্যান্য স্পটে যেতে পারছেন পর্যটকরা।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান বলেন, সোমবার সকাল ৮টা থেকে নৌযানগুলো যাত্রা শুরু করেছে। তবে কী পরিমাণ জলযান ও তীর্থযাত্রী এবার রাস উৎসবে পৌঁছেছে সেটি এখনও বলা যাচ্ছে না।

এদিকে রাস উৎসবকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
কোস্টগার্ডের পাশাপাশি র‌্যাব, পুলিশের টহল অব্যাহত রয়েছে। কোস্টগার্ডের পশ্চিমাঞ্চল জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান বলেন, রাস উৎসবকে ঘিরে নিরাপত্তা ছাড়াও হরিণ শিকার রোধেও কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড।

কোস্টগার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আবরার বলেন, পূণ্যার্থীদের আগমন থেকে শুরু করে প্রস্থান পর্যন্ত তাদের টহল অব্যাহত থাকবে।

ঐতিহ্যবাহী রাস উৎসব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে দোকান ভাড়া না দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মে ৭, ২০২৬

চাঁদার রাজত্ব যশোরের ফুটপাত

মে ৭, ২০২৬

বায়েজিদ-শাহজালালের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের বাঘারপাড়া কমিটি ঘোষণা

মে ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.