Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ওএমএস ও টিসিবির পণ্য বিক্রি বন্ধ, বিপাকে নিম্ন আয়ের মানুষ

banglarbhoreBy banglarbhoreJuly 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক:
দেশের বর্তমান পরিস্থিতি ‘জরুরি অবস্থা’ এবং সাধারণ ছুটির কারণে শুক্রবার থেকে সারা দেশে টিসিবির পণ্য সরবরাহ বন্ধ রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এছাড়া বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে খাদ্য মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ওএমএসের পণ্য বিক্রি কার্যক্রমও।

স্বল্পমূল্যে বিক্রি হওয়া এসব পণ্য নিম্ন আয়ের মানুষের প্রধান ভরসা। পণ্য বিক্রির এ কার্যক্রম কবে নাগাদ চালু করা সম্ভব হবে, সেটি সুনির্দিষ্ট করে বলতে পারেনি যশোরের এই দুই সংস্থা ডিলাররা। এ বিষয়ে যশোরের ওএমএস এর এক ডিলার লাইজু জামান জানান, ‘গত বৃহস্পতিবার থেকেই পণ্য বিক্রি সম্ভব হচ্ছে না।

শহরের চারখাম্বা মোড়ের ওএমএস ডিলার ফিরোজ উদ্দীন তোতা জানান, গত বৃহস্পতিবার চলতি সপ্তাহের চাল ও আটা খাদ্য গুদাম থেকে তুললেও তা বিতরণ করা সম্ভব হয়নি। আগামী রোববার থেকে হয়তো বিক্রি করা সম্ভব হবে। তবে প্রতিদিনই দোকানের সামনে শত শত ক্রেতা ভিড় করছেন চাল-আটার জন্য সকাল থেকে। বুধবার সকালেও দোকানে ভিড় ছিল। পরে ক্রেতাদেরকে রোববার থেকে মালামাল বিক্রি হবে বলে জানালে তারা ফিরে যান।
চলতি মাসেও নিম্ন আয়ের মানুষেরা দুই কেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল ও পাঁচ কেজি চাল ৪৭০ টাকায় ক্রয় করছিল টিসিবি থেকে। সেখানে ডালের মূল্য ধরা হয়েছে প্রতি কেজি ৬০ টাকা, তেল লিটারপ্রতি ১০০ টাকা ও চাল কেজিপ্রতি ৩০ টাকা দরে। অন্যদিকে ওএমএসের মাধ্যমে আটা প্রতি কেজি ২৪ টাকা এবং চাল প্রতি কেজি ৩০ টাকায় কিনেছে নিম্ন আয়ের মানুষেরা। বর্তমান ওএমএস ও টিসিবির পণ্য বিক্রি বন্ধ থাকায় বাজার থেকে এসব পণ্য দ্বিগুণের বেশি মূল্যে কিনতে হচ্ছে।

যশোর শহর লালদীঘির পারে চোখে পরে অলস সময় পার করছে দিনমজুর ও নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষেরা। পেটের দায়ে বাইরে বের হলেও কাজ জুটছে না কারো কপালে। শহরের শংকরপুর এলাকার বাসিন্দা দিনমজুর মোহাম্মদ আলী বলেন, সংসারে আমরা চারজন সদস্য প্রতিদিন যা আয় করি তা দিয়ে কোন রকম সংসার চলে। গত কয়েকদিন ধরে কোন কাজ নাই। ধার করে সংসার চালাতে হচ্ছে। আর কতো ধার দেনা করবো, বা এতো ধারই বা কে দেবে আমাদের। অল্প দামে ওএমএস থেকে চাল-আটা কিনতে পারতাম, সেটাও কয়েকদিন ধরে কিনতে পারছিনা। ঘরে খাবার শেষ, বাজারে যেতেও ভয় পাচ্ছি পণ্যের যে দাম। আমার মতো এখানে যারা আছে সবারই একই অবস্থা।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.