Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
  • জাকারিয়া হ*ত্যা*র খু*নি*দের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • কৃষ্ণনগরে চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স দিলেন খোকন
  • ছেলে হত্যা : জামিনে বেরিয়ে মারা গেলেন বাবা!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কলারোয়ায় বিনাসরিষা-১১ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস

banglarbhoreBy banglarbhoreFebruary 6, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কলারোয়া সংবাদদাতা
সাতক্ষীরার কলারোয়ায় উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার খোর্দ্দ বাটরায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প-পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস ও বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, সরিষা চাষ করে এই প্রতিকূল অঞ্চলের ক্রপিং ইন্টেনসিটি বাড়িয়ে দেশকে সমৃদ্ধশালী করে তুলতে হবে। এক্ষেত্রে বিনাসরিষা-১১ একটি উপযুক্ত জাত।
বিনাসরিষা-১১ ও বারিসরিষা-১৪ এর প্রায়োগিক এই মাঠ দিবসে কৃষক সিরাজুল ইসলাম বলেন, বিনাসরিষা-১১ এর ফলন বারিসরিষা-১৪ এর চেয়ে খুব ভালো হয়েছে।
মাঠদিবসে খোর্দ্দবাটরা গ্রামের ১০০ জন চাষি উপস্থিত ছিলেন।

কলারোয়ায় চাষাবাদ বিনাসরিষা-১১ মাঠ দিবস সম্প্রসারণে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে

    October 8, 2026

    যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড

    October 8, 2026

    ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.