Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কলারোয়ায় শীর্ষ দুই নেতার বনিবনা নেই বহুদিন

banglarbhoreBy banglarbhoreJune 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কলারোয়া সংবাদদাতা:
সাতক্ষীরার কলারোয়ায় সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মধ্যে বনিবনা নেই দীর্ঘদিন ধরে। রাজনৈতিক আধিপত্যের কারণে এখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুই নেতার পক্ষে বিভক্ত। এমপি-চেয়ারম্যান অনুসারীদের দ্বন্দ্ব-গ্রুপিং এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ গত ৩০ মে রাতে থানায় দুই গ্রুপের একটি সালিশি বৈঠক চলাকালীন সংসদ সদস্যপন্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ও তার সাঙ্গপাঙ্গরা মিলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু ২ ঘন্টা থানায় অবরুদ্ধ থাকার পরে মুচলেকা দিয়ে মুক্তি পান।

নেতাকর্মীর এমন দ্বন্দ্ব-গ্রুপিং ছড়িয়ে পড়েছে তৃণমূলেও। এজন্য এক পক্ষ অপর পক্ষকে দুষছেন। এ অবস্থায় ধাওয়া-পালটা ধাওয়াসহ হামলা-মামলার কারণে দলীয় অঙ্গনে বাড়ছে উত্তাপ। দলের হাইকমান্ড এখনই উদ্যোগ নিয়ে এ অবস্থার সুরাহা না করলে এখানে যে কোনো সময় দুইপক্ষে বড় ধরনের সংঘাত-সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে এ উপজেলায় আওয়ামী লীগে দীর্ঘ বছর ধরে নেতা-নেতৃত্বে দ্বিধাবিভক্তি চলে আসছে। সাংগঠনিক কমিটি গঠন এবং জাতীয় ও স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন নিয়ে প্রার্থী মনোনয়নে এ বিরোধ সময়ে সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে। এই উপজেলা পরিষদ নির্বাচনে এ বিরোধ প্রকাশ্যে চলে আসে। এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেয়া হয়নি এবং হাই কমান্ড ও নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে কোন এমপি এবং মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবেনা, কিন্তু এর কোন কিছুই তোয়াক্কা করেননি এমপি ফিরোজ আহমেদ স্বপন। তার অনুসারীরা প্রকাশ্যেই আমিনুল ইসলাম লাল্টুর বিপক্ষে অবস্থান নেন।

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে উভয় পক্ষের প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতা নিয়েও দলের তৃণমূলে বিভাজন প্রকট হয়ে ওঠে। । এখন নিজ দলের নেতাকর্মীদের সংঘাত-সংঘর্ষ আর হামলা-মামলার ঘটনায় রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে। আরেক নেতা বলেন, এখানে কেউ কারও কমান্ড মানতে চান না। মাঠপর্যায়ে যারা সংঘাতের পথ বেছে নেবেন, তাদের দায়িত্ব সংগঠন নেবে না, তাদেরই নিতে হবে।
সংঘাত এড়াতে নেতাকর্মীদের সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম।

কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই পক্ষই ক্ষমতাসীন দলের। যে কোনো সময় তারা সংঘাত-সংঘর্ষে জড়াতে পারে এমন আশঙ্কা থেকে পুলিশ সতর্ক আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.