বাংলার ভোর প্রতিবেদক
জনপ্রতিনিধির কার্যালয় ও বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে এমন অভিযোগে বৃহস্পতিবার বিকেলে যশোর পৌরসভা মিলনায়তনে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে ভুল তথ্য দেয়া হয়েছে বলে দাবি করেছেন পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে পৌরসভায় সংবাদ সম্মেলনে বলা হয়েছে পুলিশ তার কার্যালয়ে অভিযান চালিয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার কার্যালয়ে কোনো পুলিশ যায়নি। এছাড়া তাকে কোনো প্রকার হয়রানিও করা হয়নি।
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকলেও লিখিত বক্তব্যে কী লেখা ছিল সেটা তিনি অবগত ছিলেন না। লিখিত বক্তব্য পাঠ করার পর তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন এবং তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিকদেরও অবগত করেন।
তিনি দাবি করেন, তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে ও এলাকায় সুনাম ক্ষুন্ন করতে এ ধরনের ভুল তথ্য প্রচার করেছে। আমি জনদুর্ভোগমূলক কোনো কর্মসূচিকেও সমর্থন করি না।
শিরোনাম:
- কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
- যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
- সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
- বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
- দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
- ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

