Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা
  • শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক
  • যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা
  • মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ
  • এমপি না হয়েও কথা রাখলেন তিনি
  • ঝিকরগাছায় বিদায়ী ইউএনও’র চিঠি ভাইরাল
  • যশোরে জ্বালানি নেয়ার সময় ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা এলাকায় জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় তেল ডিলার আনছার আলী কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ তেল বিক্রি করেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি এ কার্যক্রম চলে।

জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেয়া হয়। এতে কৃষক, পরিবহন চালক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করে নির্ধারিত নিয়ম মেনে তেল সংগ্রহ করেন। ফলে এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।

তেল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করা হয়। ফলে পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এ সময় প্রত্যেক গ্রাহককে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে চলমান জ্বালানি সংকটের সময় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা

এপ্রিল ৯, ২০২৬

শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক

এপ্রিল ৯, ২০২৬

যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা

এপ্রিল ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.