Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
  • যশোর উপশহরে জমি নিয়ে বিরোধ : ডিসি’র কাছে গ্রাম পুলিশের অভিযোগ
  • ডিবি পরিচয়ে স্বর্ণ ডাকাতি : বাঘারপাড়া যুবদল নেতা আফজাল গ্রেপ্তার
  • মুক্তেশ্বরী নদী উদ্ধার ও পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি না হয়েও কথা রাখলেন তিনি

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৬No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
এমপি না হয়েও কথা রাখলেন তিনি
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাওয়ার রাজনীতির ভিড়ে এবার ব্যতিক্রমী এক নজির গড়লেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি নেতা আব্দুর রউফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হলেও জনগণের কাছে দেয়া অঙ্গীকার থেকে একচুলও সরেননি তিনি। এমপি না হয়েও শাখরা-কোমরপুর ভেঙে পড়া ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়ে দেখিয়ে দিলেন-রাজনীতি শুধু ক্ষমতার নয়, দায়বদ্ধতারও নাম।

নির্বাচনের আগে এই ব্রিজ সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন রউফ। কিন্তু ফলাফল তার বিপক্ষে যাওয়ার পরও থেমে থাকেননি। বরং সরাসরি উচ্চপর্যায়ে যোগাযোগ করে ব্রিজটির জন্য ৬ লাখ ৫৩ হাজার টাকা বরাদ্দ নিশ্চিত করেন। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা এই ব্রিজটি সংস্কারে সংশ্লিষ্টদের উদাসীনতা ছিল চোখে পড়ার মতো। সেখানে একজন পরাজিত প্রার্থীর এমন উদ্যোগ রাজনীতির প্রচলিত ধারাকেই প্রশ্নবিদ্ধ করেছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে ব্রিজ এলাকা পরিদর্শনে গিয়ে রউফ স্পষ্ট ভাষায় বলেন, নির্বাচনে হার-জিত থাকতেই পারে, কিন্তু মানুষের সঙ্গে করা ওয়াদা ভাঙার প্রশ্নই ওঠে না। আমি ছিলাম, আছি, থাকব। তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবাযক সাইদুর রহমান মিন্টু প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক

জুন ৭, ২০২৬

যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি

জুন ৭, ২০২৬

কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম

জুন ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.