Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ভিভোর নতুন ব্রাণ্ডশপ উদ্বোধন
  • যশোর উপশহরে হাউজিং এস্টেটের উচ্ছেদ অভিযান
  • যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১
  • মেডিকেল সনদ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ
  • যশোর ইনস্টিটিউটের দায়িত্ব নিলেন নবনির্বাচিত নেতৃবৃন্দ
  • পরকীয়ার জেরে যুবক হত্যা, এক মাস পর রান্নাঘরের মেঝে খুঁড়ে লাশ উদ্ধার (ভিডিও সহ)
  • নেইমার-এ কাঁপবে এবারের কোরবানীর হাট (ভিডিও সহ)
  • মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যত : এমপি গোলাম রসুল 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জ উপজেলায় নির্বাচিত তিনজনই নতুন মুখ

banglarbhoreBy banglarbhoreমে ৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণকে পরাজিত করে তিনজনই নতুন মুখ নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের এ নির্বাচনের অধিকাংশ ভোট কেন্দ্রগুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে থাকে। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে শেষ মুহূর্তে শারীরিক কারণ দেখিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মোফাখ্খারুল ইসলাম নীলু প্রচারণা থেকে সরে দাঁড়ান। এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামানের বড় পুত্র ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) বই প্রতীকে ফিফা রেফারী ও প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত আফি হাঁস প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ এর নেতৃত্বে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে মাঠ প্রশাসন ও পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ব্যাপক অবদান রাখেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভিভোর নতুন ব্রাণ্ডশপ উদ্বোধন

মে ১০, ২০২৬

যশোর উপশহরে হাউজিং এস্টেটের উচ্ছেদ অভিযান

মে ১০, ২০২৬

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.