Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
  • রূপালী পর্দা থেকে রাজনীতিতে সবদুল
  • আশাশুনিতে পটকা মাছ খেয়ে নিহত ১, অসুস্থ চার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreJuly 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল।

সভায় বক্তাগণ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে বলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে কালীগঞ্জের মানুষ মর্মাহত ও উদ্বিগ্ন। অথচ এ সময়ে কে বা কারা আটক খুনীদের মুক্তির দাবী সম্বলিত কিছু পোষ্টার উপজেলা গেটে লাগিয়েছেন। বক্তাদের অভিমত এটি কেন্দ্র করেই যে কোন সময়ে আইন শৃংখলা অবনতি হতে পারে। এজন্য সভার সিদ্ধান্তে কালীগঞ্জ পৌর কর্তৃপক্ষকে ওই পোষ্টার অপসারনের নির্দেশনা দেয়া হয়। সেই সাথেই বিষয় নিয়ে পুলিশ প্রশাসনকে সজাগ হয়ে ব্যবস্থা গ্রহনের কথা বলা হয়। এছাড়াও সভায় শহরে যানজট, বাল্যবিয়ে ও মাদক রোধ সহ গ্রামগঞ্জে চুরি ঠেকাতে পুলিশ বাহিনীকে জোরদার পদক্ষেপ নিতে আহব্বান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু, অহিদুল ইসলাম অদু, আবুল কালাম আজাদ, নাসির চৌধুরী, সাংবাদিক নয়ন খন্দকার, আহসান কবির ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ। সভাতে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026

    নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    September 15, 2026

    চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.