Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতিমন্ত্রী হচ্ছেন যশোর-৩ আসনের এমপি অনিন্দ্য ইসলাম অমিত, আজ শপথ
  • অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
  • খুমেবির এমবিবিএস ২য় পেশাগত পরীক্ষায় প্রথম সকিনা উইমেন্স মেডিকেল
  • ভোটের ফল নিয়ে যশোরে রাজনৈতিক মহলে যত আলোচনা
  • সাতক্ষীরা-১ আসনে পুনরায় ভোটগ্রহণের দাবি
  • খাজুরায় ৫ কৃষক পুরস্কৃত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে নবজাতক চুরির সন্দেহে আটক ২ নারী

banglarbhoreBy banglarbhoreমে ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক চুরির সন্দেহে দুই নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন- কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের রহিমা খাতুন (৬৫) ও মাগুরার রথিনপুর এলাকার ফিরোজ হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২৪)।

স্থানীয়রা জানান, সকালে হাসপাতালে আসেন ওই দুই নারী। তারা হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করেন। এ সময় হাসপাতালে কর্মরত নার্স ও রোগীর স্বজনদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা নবজাতক চুরির বিষয়টি স্বীকার করে। নবজাতক চুরি করে ৫০ হাজার টাকায় অন্য স্থানে বিক্রি করবেন বলেও জানান ওই দুই নারী। পরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই দুই নারী হাসপাতালে আসে। শিশু গর্ভপাত করাবে বলে জানায়। তারা তাদের নিষেধ করেন এবং এখানে গর্ভপাত করানো হয় না বলেও জানান। পরে শুনছি তারা নবজাতক চুরি করতে এসেছিলেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, হাসপাতাল থেকে দুই নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতিমন্ত্রী হচ্ছেন যশোর-৩ আসনের এমপি অনিন্দ্য ইসলাম অমিত, আজ শপথ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.