Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
  • চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু
  • তাবলীগের জেলা মুরুব্বি মুছা হুজুরের কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগে জরিমানা
  • বুধবার বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুবার্ষিকী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে মিছিল থেকে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দিলো পুলিশ

banglarbhoreBy banglarbhoreAugust 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহ কালীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন শিক্ষার্থীকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতরা সবাই ছাত্র ও পরিক্ষার্থী হওয়ায় রাত সাড়ে ৭ টার দিকে থানা পুলিশ মানবিক বিবেচনায় ওই ছাত্রদেরকে অভিভাবকদের হাতে ফিরিয়ে দিয়েছেন। শুক্রবার বিকালে শহরের সরকারী এম ইউ কলেজ রোড থেকে মিছিলের প্রস্তুতিকালে শিক্ষার্থীদের আটক করেছিল পুলিশ। এর পর পরই শিক্ষার্থীরা শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ ও ছাত্রদের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

বিক্ষোভে অংশ দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল হামিদ বলেন, বিকালে শিক্ষার্থীরা কলেজের পাশে জড়ো হয়ে শান্তিপূর্ণ মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ এসে আকস্মিক শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং কয়েকজন ছাত্রকে আটক করে থানাতেও নিয়ে যায়। এর পর পরই শিক্ষার্থীরা পুলিশের হাতে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ ও আল্টিমেটাম দেয়। এরপর রাতে আটক ওই ছাত্রদের ছেড়ে দেয়া হয়।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ জানান, বিকালে শিক্ষার্থীরা মিছিল বের করেছিল। নাশকতা হতে পারে এ আশংকায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের বাধা দেয়। এ সময় ছাত্ররা উত্তেজিত হওয়াতে কয়েকজন শিক্ষার্থীকে ধরে থানাতে নিয়ে আসে। তিনি বলেন, আটকরা সবাই ছাত্র ও পরীক্ষার্থী হওয়ায় মানবিক বিবেচনায় তাদেরকে অভিভাবকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের গণপদযাত্রা ও বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় পুলিশের লাঠির আঘাতে ৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

হাফিজুর রহমান নামে এক শিক্ষার্থী জানায়, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে সরকার তাদের বুকের রক্ত ঝরাচ্ছে। পুলিশের গুলিতে সারাদেশে ইতোমধ্যে তাদের অনেক ভাই শহীদ হয়েছে। পঙ্গুত্ববরণ করেছেন অসংখ্য শিক্ষার্থী। হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। আন্দোলন দমিয়ে দিতে সারাদেশে গন গ্রেফতার চালানো হচ্ছে। নিরীহ শিক্ষার্থীদের ওপর এমন স্বৈরাচারী কর্মকান্ড চালিয়ে চলমান আন্দোলন নিভিয়ে ফেলা যাবে না।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শিক্ষার্থীদের মিছিল করতে নিষেধ করা হয়েছিল। তারা নিষেধ না শোনায় পুলিশ ৫ জনকে হেফাজতে নেয়। এরপর তাদের অভিভাবকদের ডেকে ছেড়ে দেয়া হয়। আন্দোলনকে ঘিরে যে কোন নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক

    September 16, 2026

    যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ

    September 16, 2026

    সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.