নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার মেইন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে। এরপর সেখানে নিহতদের মাগফেরাত কামনায় দোয়া করেন উপস্থিত শিক্ষার্থীরা। এর আগে বেলা ১১ টার দিকে শহরের মহিলা কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। বিক্ষোভ মিছিলে থানার ওসি আবু আজিফসহ বেশ কিছু পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।
সাধারণ শিক্ষার্থীরা জানায়, সারাদেশে কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। নির্বিচারে তাদের ভাইদের গুলি করে মারা হচ্ছে। তারা দ্রুত চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার ও পুনর্বহালের রায় বাতিল চান। শহরে মিছিলের জন্য রায়গ্রাম থেকে কালীগঞ্জ আসার পথে ছাত্রলীগের কয়েকজন শিশু একাডেমীর মাঠে সাধারণ শিক্ষার্থীদের আটকে মারধর করার অভিযোগ করে তারা।
এদিকে কালীগঞ্জ শহর থেকে কোন দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। কিছু আঞ্চলিক যানবাহন ও পণ্য বোঝাই ট্রাক চলাচল করছে। ঢাকাগামী বাসের কাউন্টারগুলো বন্ধ থাকতে দেখা গেছে।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল সমাপ্ত করে ফিরে গেছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
##
শিরোনাম:
- শামীমের দেয়া উপহার পেয়ে খুশি শ্রমজীবীরা
- ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাতে পারে যুক্তরাষ্ট্র
- যশোরে ডিবির অভিযানে মাদক সেবনের দায়ে ৪ যুবককে সাজা
- যশোরে জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে বিজিবির টহল ও তল্লাশি
- যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা ও ফেনসিডিল আটক
- বিচারহীনতার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও মশাল মিছিল
- পাইকগাছায় ওলামাদলের সদস্য সচিবকে পিটিয়ে জখম
- রামপালের লবণাক্ত মাটিতে জিরা চাষ সফল

