সাকিবুর রহমান, কালীগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে কেয়াবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আশরাফ বিশ্বাস (৫২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জামাত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আশরাফ উপজেলার বারোবাজার হাটে গরু বিক্রি করে মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে ইঞ্জিনচালিত লাটাযোগে বাড়ি ফিরছিলেন। যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়াবাগান নামক স্থানে পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস লাটাটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় লাটা গাড়িটি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ সময় আহত হয়েছেন কালীগঞ্জ উপজেলার আড়মুখ গ্রামের শহীদ আলী ও ঝিনাইদহ সদর উপজেলার মতিউর রহমান মুক্তি। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিজ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
- যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
- যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
- শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
- যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
- বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
- ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান

