Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা এপ্রিল ১৫, ২০২৪

কালীগঞ্জে ৩২ দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ প্রতিনিধি

দুইদিন ব্যাপী এক ব্যতিক্রমী আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে ‘আকিজ ইস্পাত ভূষনিয়ান কাপ ২০২৪’ দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট। শনিবার দিবাগত রাত ৩ টায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফাইনাল ম্যাচে টাইব্রেকারে চ্যাম্পিয়ন ২০১৭ দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০২২ ব্যাচের দলটি। খেলা শেষে রাত সাড়ে ৩ টায় মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজমানী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও আকিজ ইস্পাত গ্রুপের সিইও গালিব মোহাম্মদ তুষার।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।

উল্লেখ্য, ভূষণ বিদ্যালয়ের এসএসসির ১৯৯৪ ব্যাচ থেকে ২০২৪ ব্যাচসহ মোট ৩২ টি দলের অংশগ্রহণে এ ফুটবল প্রতিযোগিতা রাতের আলোর ঝলকানী আর আতশবাজিতে ফুটে উঠেছিল যেন ভিন্ন রকমের এক উৎসব আমেজ। আকর্ষণীয় খেলাগুলি দেখতে প্রতিদিনই গভীর রাত পর্ষন্ত নারী শিশুসহ হাজারো দর্শকের মাঠে সমাগম ঘটে।

দু’দিনব্যাপি এ টুর্নামেন্ট ঈদের পরের দিন শুক্রবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাইটেল স্পন্সর আকিজ ইস্পাত গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা গালিব মোহাম্মদ ও ফারমাস এগ্রো এন্ড ফিসারিজ কোম্পানির প্রোপ্রাইটার আব্দুস সামাদ। নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী। আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামির হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ ও ক্রীড়া ফেডারেশনের সহ-সভাপতি অজিত কুমার ভট্রাচার্য্যসহ ক্রীড়া ফেডারেশনের সদস্যবৃন্দ।

ব্যাতিক্রমী এ টুনামেন্টটির সাপোটিং স্পন্সর ছিলেন, হাবিব ইন্টারনেট, মাহিন ইন্টারনেট ও এসএ ট্রেডার্স। টুর্নামেন্টে ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয় ২০২২ দলের অধিনায়ক ইথুন ও জীম। একই দলের সৌরভ টুর্নামেন্ট সেরা গোলরক্ষক এবং ২০০৬ দলের কায়েস সেরা খেলোয়াড় হন।

খেলায় রেফারির দ্বায়িত্বে ছিলেন মোমেনুল হক খোকা, আব্দুর রাজ্জাক, মারুফ হোসেন ও খায়রুল হোসেন। ধারাভাষ্যে ছিলেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.