Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষকদের বঞ্চিত করে কোটি কোটি টাকা লোপাট করেছে আ’লীগ : অমিত

banglarbhoreBy banglarbhoreFebruary 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। অথচ গত ১৬ বছর কৃষকদের বঞ্চিত করা হয়েছে। তারা নায্য মূল্যে বীজ, সার, কীটনাশক ও সেসচের জন্য বিদ্যুৎ পায়নি। তিনি বলেন, গত ১৬ বছর কৃষক তার উৎপাদিত ফসলের নায্য মূল্য পায়নি, কিন্তু ভোক্তাকে উচ্চমূল্য দিতে হয়েছে। আওয়ামী লীগের সিন্ডিকেট এই টাকা লুটপাট করেছে। এ নিয়ে শেখ হাসিনার কোন ভাবনা ছিল না।
বুধবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আনোয়ারুল ইসলাম হ্যাপির সভাপতিত্বে অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর সিন্ডিকেট ভেঙ্গে গেছে, কিন্তু তা হয়নি। অর্ন্তবর্তীকালীন সরকার কাঙ্খিত পরিবর্তন আনতে পারেনি। বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে তাহলে তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী একঝাঁক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম, জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন, কৃষক জহুরুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

কৃষকদের বঞ্চিত লোপাট
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.