Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডারের মানববন্ধন অনুষ্ঠিত।
সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুরের নকল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন যশোর অঞ্চলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে বারটা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে নেতৃত্ব দেন অতিরিক্ত পরিচালক (কৃষিবিদ) আলমগীর বিশ্বাস।

বক্তারা বলেন, ঘটনার দিন দুপুর আনুমানিক ২টা ৫ মিনিটে নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫), ছাত্রনেতা ফজলুল হক (৩২) সরকারি কার্যালয়ে ঢুকে কর্তব্যরত উপজেলা কৃষি কর্মকর্তার উপর নৃশংস হামলা চালায়। এটি কেবল একজন সরকারি কর্মকর্তার উপর আক্রমণ নয়, বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান প্রক্রিয়ার উপরও চরম আঘাত। তারা আরও বলেন, এ ধরনের জঘন্য ঘটনা কর্মকর্তাদের মনোবল ভেঙে দেবে এবং সরকারি দায়িত্ব পালনে চরম নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টি করবে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
মানববন্ধনে বিসিএস (কৃষি) ক্যাডার এসোসিয়েশন যশোর অঞ্চলের সকল কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কৃষি কর্মকর্তা প্রতিবাদ মানববন্ধন হামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.