মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর
কেশবপুরে সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ তীর প্রতিরক্ষা ও সৌন্দর্য্য বর্ধনের কাজের উদ্বোধন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
আজ (শনিবার) দুপুরে কপোতাক্ষ নদের বিদায় ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই কাজের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, সাগরদাঁড়ি ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদসহ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি নামক স্থানের আধা কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্য্য বর্ধনের কাজ শুরু করা হয়েছে।
শিরোনাম:
- যশোরে নাশকতা মামলায় আটক ৩
- যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
- যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
- সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
- অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
- সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
- যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
- লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার